ঢাকা বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ অস্বাভাবিকভাবে বেড়েছে ৬ নিত্যপণ্যের দাম!

অস্বাভাবিকভাবে বেড়েছে ৬ নিত্যপণ্যের দাম!

দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে একমাসের ব্যবধানে সব ধরনের সবজির দাম দ্বিগুণ হয়েছে। এছাড়া অস্বাভাবিকভাবে বেড়েছে আদা, পেঁয়াজ, আমদানি করা শুকনো মরিচ, ধনে, তেজপাতা ও আলুর দাম। রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজারের খুচরা ব্যবসায়ী সুত্রে এই তথ্য জানা গেছে।

দাম বাড়া প্রসঙ্গে কারওয়ান বাজারের সবজির আড়তদাররা বলছেন, ঢাকার আশপাশে ও বিভিন্ন অঞ্চলে বন্যায় সবজির খেত ডুবে গেছে। যে কারণে ঢাকায় ঠিকমতো পণ্য আসছে না। চাহিদার অর্ধেক সবজি পাওয়া যাচ্ছে। যার ফলে দাম বেড়েছে সবজির।

এক মাস আগে যে আদার দাম ছিল ১০০ টাকা কেজি, এখন সেই আদা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। ২০ টাকা কেজির আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা। ২৬০ টাকা কেজির শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। ১০০ টাকা কেজির ধনে এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। ১০০ টাকা কেজির তেজপাতা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত