১৮ আগস্ট ২০২৪ তারিখে অর্থ সচিব বরাবর ১০ দফা দাবী জানিয়ে সচিবালয়ে অবস্থান করেছেন মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব ও উপসচিব এবং প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা এসোসিয়েশন। এ সময় সচিবালয়ের নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্যসহকারে শোনেন অর্থ সচিব। তিনি বলেন, কিছু দাবি অচিরেই বাস্তবায়ন হবে। এছাড়া ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করে অতি সত্বর কার্যক্রম গ্রহণ করবেন মর্মে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১.নাজমুল হক, ২.আ: মোতালেব ৩. মো: হান্নান সরদার ৪. মোহা: সালাহউদ্দীন ৫. গাজীউর রহমান ৬.মো: জসিম, ৭.আফছার হোসেন ৮. মাজহারুল হক ৯.আ: হাই হাবিব ১০. মোফাজ্জেল হোসেন ১১.শামীম হোসেন ১২. হাবিবুর রহমান ১৩.মো: বুলবুল আহমেদ ১৪.জাহেদা খাতুন ও মাহে আলমসহ আরো অনেকে। কর্মসূচির দাবিগুলো হল: (১) পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ; (২) সচিবালয় নিয়োগ বিধি মোতাবেক সহকারী সচিব পদে চাকরি ৫ বছর পূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে ৩ বছর পূর্তিতে উপসচিব পদে পদোন্নতি প্রহান; (৩) চাকরিচ্যুত কর্মকর্তা /কর্মচারীদের চাকরিতে পুন: বহাল; (৪) সহকারী সচিব পদে পদোন্নতিপাওয়ার পর ৭৫% টাকার সুবিধা ও পে ফিক্সেশন বেনিফিট পূর্বের ন্যায় পুন: বহাল ; (৫) জাতীয় পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে ; (৬) প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদেরকে উপ সহকারী সচিব পদ নাম প্রদান পূর্বক ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদে উন্নীতকরন ; (৭) পেনশন ১০০% এবং পেনশন গ্র্যাচ্যুইটি ১.৫০০/- টাকা নির্ধারণ ; (৮) পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূন:বহাল করতে হবে; (৯) বেতন গ্রেড ২০ ভাগের পরিবর্তে ১০ ভাগে নির্ধারণ ও (১০) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়েট ন্যায় সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মরারীদের ২০% সচিবালয় ভাতা প্রদান করতে হবে।
প্রচ্ছদ সাধারণ বিভাগ অর্থ সচিব বরাবর ১০ দফা দাবি জানিয়েছেন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা এসোসিয়েশন
অর্থ সচিব বরাবর ১০ দফা দাবি জানিয়েছেন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা এসোসিয়েশন
লিখেছেন
নিউজ ডেস্ক
অনুসন্ধান
- 1
- 2
- 3
- 4
- 5
