ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন অর্থহীনের সিক্রেট লিসেনিং পার্টি অনুষ্ঠিত

অর্থহীনের সিক্রেট লিসেনিং পার্টি অনুষ্ঠিত

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। রাজধানীর তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডে মার্সিডিজ বেঞ্জের শোরুমে শুক্রবার অনুষ্ঠিত হয় এই ব্যান্ডের সিক্রেট লিসেনিং পার্টি। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই রক ব্যান্ডের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’-এর ধারাবাহিক প্রচারের অংশ হিসেবে ছিল এ আয়োজন। পুরো অ্যালবামটি এই পার্টিতে উপভোগ করেছেন আমন্ত্রিত শ্রোতা।
এতে দলের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মাইলসের হামিন আহমেদ ও ইকবাল আসিফ জুয়েল, ক্রিপটিক ফেইটের সাকিব চৌধুরী, আলিফ আলাউদ্দিন, কাজী ফয়সাল আহমেদ, ভৌতিস্ট টিমের জিবরান, অর্থহীনের সুমনের ছেলে আহনাফ সালেহীন এবং দেড় শতাধিক শ্রোতা।

গানের পাশাপাশি গানগুলোর নির্মাণের পেছনের গল্পও শোনানো হয় তাদের। সিক্রেট লিসেনিং পার্টিতে আসা ভক্তরা ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামের ‘ফিনিক্স ২’, ‘শিকারী’, ‘ক্যাকটাস’ (ফিচারিং আহনাফ সালেহীন), ‘ইচ্ছে’, ‘বেদনার চোরাবালি ২’ (ফিচারিং ফ্র্যাঙ্ক গ্যামবালি ও বব ফ্র্যাঙ্কেসচিনি), ‘উন্মাদ’, ‘বৃষ্টির গান’ এবং বহুল প্রতীক্ষিত নিকৃষ্টের সিকুয়্যাল ‘নিকৃষ্ট ৪’ গানগুলো উপভোগ করে।
অর্থহীনের ভোকাল সুমন তার ছেলেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, খুব ভাগ্যবান না হলে আমরা জেন আলফাকে আমাদের এই অনুষ্ঠানে পেতাম না। তিনি আরও বলেন, অর্থহীন সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে এবং বদলাতেই থাকবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রয়াত সাউন্ড ইঞ্জিনিয়ার এবং ওউন্ড ব্যান্ডের বেজিস্ট এ. কে রাতুলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। অর্থহীন জানায় তাদের নতুন এই অ্যালবাম রাতুলের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।
‘ফিনিক্সের ডায়েরি ২’ ১৭ অক্টোবর ইউটিউব মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টাইডাল, কোবাজসহ প্রধান সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী মুক্তি পাবে। গত ২ অক্টোবর ইউটিউবে অবমুক্ত হয় অ্যালবামের প্রথম গান ‘উন্মাদ’ দেখা যাবে ইউটিউবে। নতুন এই অ্যালবামের প্রকাশ ও প্রচারের নানা আয়োজনে পৃষ্ঠপোষকতার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে অর্থহীন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত