ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন অমিতাভকে শুভেচ্ছা জানালেন মমতা

অমিতাভকে শুভেচ্ছা জানালেন মমতা

কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন যিনি দেখিয়েছেন, শারীরিক কিংবা মানসিক কোনো বাধাই স্বপ্নপূরণের পথে প্রাচীর তুলতে পারে না। এমনকি ৮৩ বছর বয়সেও একইভাবে কাজ করে চলেছেন তিনি।
প্রতি বছর ১১ অক্টোবর এই মহানায়কের জন্মদিন পালিত হয়। এবারও ব্যতিক্রম হয়নি। ৮৩তম জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো দিনগুলির স্মৃতিচারণ করে এক্স হ্যান্ডেলে তিনি অমিতাভের উদ্দেশে লিখেছেন, ‘সুস্থ থাকুন। আনন্দে ভরে উঠুক আপনার জীবন।’

রাজনৈতিক স্মৃতি টেনে এনে মমতা লেখেন, ‘১৯৮৪ সালে আমরা দুজন প্রথমবার সংসদের সদস্য হয়েছিলাম। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার ও জয়া বচ্চনের উপস্থিতি আমাদের আপ্লূত করেছিল। আপনারা আমাদের উৎসব পরিবারেরই অংশ।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত