ঢাকা রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ অভিযোগ থেকে অব্যাহতি পেলেন রায়হান কবির

অভিযোগ থেকে অব্যাহতি পেলেন রায়হান কবির

কাতারভিত্তিক সংবাদমাধ্যমে মানবাধিকার ও শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলায় গ্রেফতার বাংলাদেশি রায়হান কবিরের বিরুদ্ধে কোনও অভিযোগ গঠন করবে না মালয়েশিয়ার পুলিশ।

রায়হানের করোনা টেষ্টের ফলাফল ও বিমানের টিকিটের ফ্লাইট কনফার্ম হলেই তাকে আগামী এক সপ্তাহের মধ্যে দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় বুধবার (১৯ আগষ্ট) রায়হান কবিরের আইনজীবীদের সাথে যোগাযোগ করা হলে সময় সংবাদের প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখ সংবাদমাধ্যমটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনে করোনাভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেন রায়হান কবির। মালয়েশিয়া সরকার ওই প্রতিবেদনের অভিযোগগুলো অস্বীকার করে এবং রায়হানের ওয়ার্ক পারমিট বাতিল করে।

পরে ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় তাকে কুয়ালালামপুরের জালান পাহাং স্তাপার একটি কন্ডোমিনিয়াম থেকে গ্রেফতার করে ১৪ দিনের জন্য জিজ্ঞাসাবাদে নেয় দেশটির পুলিশ।
গত ৬ আগস্ট আদালতে হাজির করা হলে তাকে ১৩ দিনের রিমান্ড দেয়া হয়। আজ রায়হানের রিমান্ড শেষ হয়েছে।

গ্রেপ্তারের আগে নিজের ফেসবুক ম্যাসেঞ্জার থেকে সময় সংবাদকে দেয়া এক ভিডিও বার্তায় বলেন, আমার অপরাধটা কী? আমি তো কোনো মিথ্যা বলিনি। প্রবাসীদের ওপর যে বৈষম্য ও নিপীড়ন চলেছে, আমি শুধু সেই কথাগুলো বলেছি। আমি চাই প্রবাসে থাকা কোটি বাংলাদেশি ভালো থাকুক। আমি চাই পুরো বাংলাদেশ আমার পাশে থাকুক।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত