ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ অপারেশন ছাড়াই একসঙ্গে ৫ সন্তান জন্ম দিলেন প্রসূতি

অপারেশন ছাড়াই একসঙ্গে ৫ সন্তান জন্ম দিলেন প্রসূতি

এক সঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন শারমিন আক্তার নামে এক প্রসূতি মা। কুমিল্লা লাকসাম উপজেলায় এ ঘটনা ঘটে। ওই প্রসূতি উপজেলার উত্তরদা ইউপির মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী শারমিন আক্তার।

বুধবার (১২ আগস্ট) দুপুরে লাকসাম জেনারেল হাসপাতালে এ সন্তান প্রসবের ঘটনা ঘটে। এদের সন্তানদের মধ্যে তিন ছেলে এবং দুই মেয়ে। তারা সকলে সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

লাকসাম জেনারেলের হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, আজ সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের ডাক্তার লতিফা আক্তার লতার চিকিৎসা তত্ত্বাবধানে দুপুরে ওই পাঁচটি সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেয়। এদিকে ওই পাঁচ সন্তানকে আরও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা এবং সন্তানেরা সুস্থ রয়েছে।

সন্তানদের পিতা হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, এর আগে তাঁর প্রথম সন্তান হলেও মারা যান। বর্তমানে এ পাঁচ সন্তান জন্মলাভে আনন্দিত হয়ে তাদের জন্য দোয়া চান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত