ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ অধিকাংশ শিক্ষিত মানুষই দুর্নীতিতে জড়িত: মাশরাফি

অধিকাংশ শিক্ষিত মানুষই দুর্নীতিতে জড়িত: মাশরাফি

দেশের অধিকাংশ শিক্ষিত মানুষই জড়িত রয়েছে দুর্নীতির সাথে বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার (২ আগস্ট) নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে একহাত’ অনুষ্ঠানে জনতার মুখোমুখি প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সমাজের তৃণমূল পর্যায়ে যারা নিরলসভাবে কাজ করছেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। আপনাদের স্যালুট জানাই।

মাশরাফি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার দায়িত্ব আপনার, আমার সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলায় গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছেন। আসুন আমরা দুই হাত বাড়িয়ে তার উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাই।

অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন মাশরাফি। জেলার ৪০টি শ্রেণি-পেশার মানুষ ছিলেন অনুষ্ঠানের প্রশ্নকর্তা। তাদের প্রশ্নের উত্তর দেন মাশরাফি।
এর আগে নড়াইল প্রেসক্লাবে ২৭ জন গণমাধ্যমকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তিনি।

 

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত