ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ অক্সফোর্ডসহ ৪ খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি, তবু ‘ডেলিভারি বয়’-এর কাজ করছেন যুবক!

অক্সফোর্ডসহ ৪ খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি, তবু ‘ডেলিভারি বয়’-এর কাজ করছেন যুবক!

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষা ও অসামান্য যোগ্যতা থাকলেও চাকরি না পেয়ে ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে চীনের এক মেধাবী যুবককে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের খ্যাতনামা চার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেওয়ার পরও পেশাদার চাকরি জোটেনি তার। ফলে সংসার চালাতে লোকের বাড়ি খাবার পৌঁছে দিচ্ছেন তিনি। ঘটনাটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

৩৯ বছর বয়সী ডিংয়ের শিক্ষাগত যোগ্যতা অনেকের কাছেই স্বপ্নের মতো। তার রয়েছে সিনহুয়া বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয়, নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। পিএইচডি-পরবর্তী গবেষণাও শেষ করেছেন তিনি। তা সত্ত্বেও যোগ্যতার সঙ্গে মানানসই কোনো চাকরি পাননি।

সংবাদমাধ্যম জানায়, ২০২৪ সালে গবেষণা শেষ করে ডিং একের পর এক প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেন। পাঠান বহু সিভি। ১০টির বেশি চাকরির ইন্টারভিউতেও ডাক পান তিনি। কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই তাকে নিয়োগ দেয়নি।

হতাশ হয়ে শেষপর্যন্ত জীবিকার তাগিদে সিঙ্গাপুরে খাদ্য সরবরাহকারী হিসেবে কাজ শুরু করেন ডিং। প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা কাজ করে প্রতি সপ্তাহে উপার্জন করতেন প্রায় ৫০ হাজার টাকা। দীর্ঘদিন সিঙ্গাপুরে কাজ করার পর তিনি ফিরে যান চীনে এবং সেখানেও আবার ‘ডেলিভারি বয়’ হিসেবে কর্মজীবন চালিয়ে যেতে শুরু করেন।

এত উচ্চশিক্ষা থাকা সত্ত্বেও ডেলিভারি বয়ের কাজ করতে কষ্ট হয় কি না—এমন প্রশ্নে ডিং বলেন, “এটা ভালো কাজ। এই আয় দিয়ে আমি আমার পরিবারকে সাহায্য করতে পারি। কঠোর পরিশ্রম করলে ভালোভাবে বেঁচে থাকা যায়। কোনো কাজই ছোট নয়।”

ডিংয়ের গল্প সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার দুরবস্থায় দুঃখ প্রকাশ করেছেন। আবার অনেকে আধুনিক শিক্ষাব্যবস্থা ও চাকরির বাজারের সংকট নিয়েও উদ্বেগ জানিয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত