ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি অক্টোবরের ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ডলার!

অক্টোবরের ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ডলার!

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, অক্টোবরের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৬ কোটি ৬০ লাখ ডলার। তিনি জানান, গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৯৪ কোটি ৯০ লাখ ডলার, অর্থাৎ বছরে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে।
এছাড়া ২৬ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৯৭৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স, যা আগের বছরের তুলনায় ১৪.৮০ শতাংশ বৃদ্ধি।

এর আগে, গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স রেকর্ড।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত