ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাত সদাই হলুদ জ্বরের উপসর্গ

হলুদ জ্বরের উপসর্গ

ছবি: প্রতীকী

নানা ধরনের জ্বর আছে। এগুলোর মধ্যে একটি হচ্ছে ইয়োলো ফিভার বা হলুদ জ্বর। এডিস এবং হেমাগোগাস মশার কামড়ে এই জ্বর হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, হলুদ জ্বরের লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাংসপেশী ব্যথা, মাথাব্যথা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব বা বমি।

হলুদ জ্বর সাধারণত ৩-৬ দিনের মধ্যে ভালো হয়ে যায়। এই রোগের উপসর্গ অনেক সময় বোঝা যায় না। হলুদ জ্বরে আক্রান্ত রোগীর প্রাথমিক উপসর্গগুলো শেষ হওয়ার পরপরই ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ধাপে পৌঁছায়। হলুদ জ্বরে আক্রন্ত ব্যক্তির আলোর প্রতি সংবেদনশীলতা তৈরি হতে পারে। এবং চোখ, মুখ বা জিহ্বা লাল হয়ে যেতে পারে। এই উপসর্গগুলো সাধারণত কয়েক দিন থাকে। যদি কিছু দিন পরে এগুলো আবার ফিরে আসে, তাহলে সেটা দ্বিতীয় পর্যায় ধরে নিতে হবে। এই অবস্থায় জ্বর ক্ষতিকর পর্যায়ে চলে যায় এবং প্রাণঘাতী হতে পারে। যেমন—

লিভার ও কিডনি ফেলিওর, নাক, মুখ ও চোখ থেকে রক্তপাত, জণ্ডিস,  পেটে ব্যথা ও বমি, অনেক সময় রক্তসহ বমি হতে পারে। মস্তিষ্ক ঠিক মতো কাজ নাও করতে পারে।

তাই জ্বর হলে অবহেলা না করে  দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত