ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেই সঙ্গে অবৈধ গ্যাস ব্যবহারের অপরাধে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের কালিগঞ্জ বড় মসজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৯টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ সংযোগ ব্যবহারের অপরাধে দুই ব্যক্তিকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইছ আল রেজওয়ান বলেন, কালিগঞ্জ বড় মসজিদ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়েছে। অবৈধ সংযোগের ফলে তিতাস এবং সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ সংযোগ ব্যবহারে নিরুৎসাহিত করতে আমাদের এই অভিযান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত