ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ঠাকুরগাঁওয়ে কোরবানির পর ষাঁড়ের পেট থেকে বেরিয়ে এলো বাছুর!

ঠাকুরগাঁওয়ে কোরবানির পর ষাঁড়ের পেট থেকে বেরিয়ে এলো বাছুর!

ঠাকুরগাঁওয়ে কোরবানি দেয়া ষাঁড়ের পেটে বাচ্চা পাওয়া যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতবাক স্থানীয়রা। আজ শনিবার জেলার পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের আকাশীল গ্রামের মোজাম্মেল নামে এক ব্যক্তির বাসায় ষাঁড়টি কোরবানি দেয়ার পর পেটের ভেতর থেকে গরুর বাছুরটি পাওয়া যায়। এ নিয়ে এলাকায় হৈ চৈ শুরু হয়। আশপাশের লোকজন ভিড় জমায় ওই বাড়িতে।

মোজাম্মেল হক জানায়, ওই উপজেলার দলপতিপুর আইয়ুব আলীর কাছ থেকে তেষট্টি (৬৩০০০) হাজার টাকা মূল্যে কোরবানির জন্য ষাঁড়টি ক্রয় করেন তিনি। পরে আজ সকালে ষাঁড়টি জবাই করে। পরে ভুঁড়ি পরিষ্কার করতে গেলে ভেতর থেকে একটি বাছুর বের হয়ে আসে। আসলে এ ধরনের ঘটনা কখনো শোনা যায়নি বলে জানান তিনি। ষাঁড়ের পেটে বাছুরের খবর মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়লে। আশপাশের লোকজন ছুটে আসে বাছুরটি এক নজর দেখতে।

স্থানীয়রা জানায়, গাভী হলে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হতো কিন্তু ষাঁড়ের পেটে বাছুর সত্যিই মানুষকে অবাক করেছে। আমরা ভাবতে পারছি না এটা কি করে সম্ভব। আর এ বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা ভিড় জমায় মোজাম্মেল হকের বাসায়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত