ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার যাত্রাবাড়ী থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ী থেকে ২ নবজাতকের মরদেহ উদ্ধার

ফাইল ফটো

যাত্রাবাড়ীর পৃথক স্থান থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) যাত্রাবাড়ীর কলাপট্টি ও হানিফ ফ্লাইওভারের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নিচ থেকে এক দিন বয়সী এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। কে বা কারা মরদেহ ফেলে রেখে গেছে তা জানা যায়নি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফকরুল হাসান ফারুক এ তথ্য্ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ফ্লাইওভারের নিচ থেকে সাদা ওড়না দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, যাত্রাবাড়ী কলাপট্টি এলাকার একটি গলি থেকে এক দিন বয়সী এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইফাদ আহম্মেদ বলেন, রাতে খবর পেয়ে যাত্রাবাড়ী কলাপট্টির একটি গলির ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত