ঢাকা মঙ্গলবার ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল একজনের

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল একজনের

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার মাত্র সাত মিনিটের মধ্যে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন কর্মীরা।

পরিস্থিতি মোকাবিলায় পর্যায়ক্রমে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে অংশ নেয়। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও তিনটি ইউনিট পাঠানো হয়। সব মিলিয়ে আটটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানার ভেতরে প্লাস্টিকসামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের একপর্যায়ে কারখানা থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে কারখানার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত